নরসিংদী সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদকসেবীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এফএম নাইম হাসান শুভ মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী “ক” সার্কেলের উপপরিদর্শক জনাব মোঃ ছানাউল্লাহ মিয়া সার্কেল স্টাফসহ একটি টিম গঠন করে নরসিংদী মডেল থানাধীন টাওয়াদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ খাইরুল (২০) নামে এক যুবককে আটক করা হয়।
অভিযানকালে আটককৃত আসামির বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সেবন এবং সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিকে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী “ক” সার্কেলের উপপরিদর্শক জনাব মোঃ ছানাউল্লাহ মিয়া প্রসিকিউশন প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।