সাতক্ষীরা তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শহীদ কামেল মডেল হাইস্কুলে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহঃঅধ্যাপক অচিন্ত্য সাহা, মহিলা কলেজের সহঃঅধ্যাপক নিলুফার বানু, প্রভাষক শিরীন সিদ্দীকি, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান,সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক মুমতাহিনা মুক্তি, মোঃ মশিউর রহমান, সোনালী দে, নারায়ণ চন্দ্র দাশ, তৌহিদুল ইসলাম এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম প্রমুখ।