নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

৫ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এ মন্তব্য করেন ।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ একটা উদ্বেগজনক আচরণ। আইন সবার জন্য সমান হওয়া উচিত । প্রত্যেক ব্যক্তি, ধর্ম ও গোত্রের ক্ষেত্রে আইন সমান হবে। আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন ব্যক্তিবিশেষে আইনের বিভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন। একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়ন বৈধ ঘোষণা করছে। এটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা নিশ্চিত করবে, তা আমাদের নিরাশ করে। নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল। প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে, যা খুবই দুঃখজনক।