নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের হামলায় মনি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি চরসিন্দুর বাজারে নিজের মুদি দোকান পরিচালনা করছিলেন।
এরই মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মনি চক্রবর্তী শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন; কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।
প্রকাশ্য বাজার এলাকায় এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার কারণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।