প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
ইউএনও’র সাথে অসদাচরণ ও সাংবাদিক হেনস্তার দায়ে বিএনপি’র প্রার্থী নুরুল ইসলাম মনিকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গত ২৯ ডিসেম্বর নুরুল ইসলাম মনি'র সমর্থকদের ইউএনও'র সাথে বাজে আচরন ও সাংবাদিক মারধরের কারনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে জামায়াত, ইসলামী আন্দোলন ও অন্যান্য প্রার্থীরা নির্ধারিত কর্মকর্তার বরাবর অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে মনিকে আগামী ৭ জানুয়ারি ২০২৬ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শোকজ লেটার দিয়ে তার কার্যালয়ে ডেকেছেন।
নির্বাচনী অনুসন্ধানী ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সিভিল জজ) যদি এই আচরণ ও সম্পৃক্ততা উল্লেখ করে ব্যবস্থা নেন, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মনির প্রার্থিতা বাতিল হতে পারে।