কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে আগামী কয়েক মাসে মধ্যে। ফলে দেশটিতে বৈধভাবে বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে প্রায় এক মিলিয়ন ভারতীয়। একইসঙ্গে নতুন করে ভিসা প্রার্থী বা স্থায়ী বসবাসের সুযোগও কমিয়ে আনা হবে। সবকিছু মিলিয়ে এক ধরনের সংকটের মধ্যে পড়বেন তারা। তবে কানাডা সরকারের এমন পদক্ষেপের ফলে অবৈধ বসবাসকারীর সংখ্যা তীব্র আকার ধারণ করবে।
মিসিসাগা প্রদেশে অবস্থিত ইমিগ্রেশন পরামর্শদাতা কানওয়ার সেরাহ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা (আরআইসিসি) থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। ২০২৬ সালে শেষ হওয়ার পথে আরো ৯ লাখ ২৭ হাজার ওয়ার্ক পারমিট।