বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসাইন শেরেবাংলা নগর থানার বিএনপি বাজার ও তার আশেপাশের এলাকায় নির্বাচনী গনসংযোগ করেন।
সোমবার (২৪ নভেম্বর) বাদ আসর গণসংযোগ কালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর এর মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর ও ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আউয়াল আজম, থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল আলম, থানা কর্মপরিষদ সদস্য ও ২৮ উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার