সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়তেই মাথা গোঁজার শেষ সম্বলটুকু রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে হতদরিদ্র ভূমিহীন পরিবারগুলো।

রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের ফুলতলা মোড়ে শত শত নারী-পুরুষ, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

মানববন্ধনে ভূমিহীন নেতা আব্দুল আলীম এর সভাপতিত্বে এবং মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির নেতা রেজোওয়ানা ফেরদৌস রনি, ডাঃ শফিকুল ইসলাম, ভূমিহীন নেতা কামরুজ্জামান বাবু, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বায়ক ও উপজেলা রুপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হাসান আব্দুল আমিন গাজী, শেখ জালাল হোসেন ভূমিহীন নেতা কামরুজ্জামান বাবু, আব্দুল আমিন গাজী, শেখ জালাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির, ইউপি সদস্য বরুন ঘোষ, ইদ্রিস আলী, প্রমুখ। 

ভূমিহীন নেত্রী কহিনুর বেগম, জোসনা বেগম, মরিয়ম খাতুন ছাড়াও ব্যবসায়ী সরদার আফসার উদ্দিন, সাহেব আলী, সরদার কাওতালি একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন।

ভূমিহীনদের দাবি পূরণ না হলে সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের ঘোষণাও দেওয়া হয়েছে।
👤
আলমগীর কবির
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি