ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টিকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমান।
একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন দেয়ার দাবিতে অনশনরত অবস্থায় তিনি এমন অভিযোগ তোলেন। টানা ১০২ ঘণ্টার ওপরে তিনি অনশন করছেন। তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো- এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার