জুলাইয়ের শহীদদের সমন্ধে ক্রমাগত মিথ্যাচার করা সেই নারীকে কষিয়ে চড় মেরেছে এক তরুণ। চড় খেয়ে সিঁড়িতে পড়ে যায় সে।

আজ শনিবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণের সঙ্গে একটি বাসার সিঁড়িতে তর্ক করছেন ওই নারী। 

এক পর্যায়ে গালমন্দ করলে এক তরুণ এগিয়ে এসে তাকে কষিয়ে চড় মারে। চড় খেয়ে সিঁড়িতে পড়ে যায় সে। 

এর আগে জুলাই শহীদদের নিয়ে ক্রমাগত মিথ্যাচার করতে দেখা গেছে তাকে।

জানা গেছে, ওই তরুণীর নাম শান্তা ফারজানা। রাজনৈতিক দল ‘নতুনধারা বাংলাদেশ’ এনডিবি-র সিনিয়র ভাইস চেয়ারম্যান সে। তার স্বামীর নাম মমিন মেহেদী।

দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মিলে জুলাই অভ্যুত্থান ও জুলাই শহীদদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আসছেন।