কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. জান্নাতুল লুবা লিসা, দুই সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে সোমবার (২০ জুলাই) গুরুতর অসুস্থ হয়ে পড়লে মোহাম্মদ সাইফুল মালিককে কুমিল্লা মডার্ন হাসপাতালের লাইফ আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা, পেশাদারত্ব ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার