শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে আনসার সদস্য অন্তর ও বাদল আউটডোরে ছেলেটিকে একাকী বসে থাকতে দেখে সন্দেহ হয়। তার ব্যাগে ৬৪ হাজার ১শত ২০ টাকা এবং খেলনা পাওয়া গেছে। ছেলেটির ভাষ্যমতে তার বাবা মার সাথে ঝগড়া করে সে বাসা থেকে বের হয়ে এসেছে।
মালামালসহ ছেলেটিকে মাদারিপুর সদর হাসপাতাল আনসার কমান্ডার মোখলেছুর রহমান নিজের জিম্মায় রেখেছেন। ছেলেটির পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন।
আবুল বাশার
স্টাফ রিপোর্টার