যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উদ্ধার এবং ই//য়া//বা সহ হাফিজুর রহমান বাঙালী নামে এক যুবককে আ/টক করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আ/টক করা সম্ভব হয়নি।
অপরদিকে, একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ই/য়া/বা/ সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে হাতেনাতে আ/ট/ক করেছে পুলিশ।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অ/বৈ/ধ অ//স্ত্র উদ্ধার ও মা//দক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অ//স্ত্র এবং আ//টককৃত আ/সামির ঘটনায় থানায় পৃথক দুটি মা//মলা দায়ের করা হয়েছে।"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।