মনিরামপুরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতকে কেন্দ্র করে দুই পক্ষের সং/ঘ/র্ষে পুলিশ সহ আহত ৩ জন।

যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা-হেলাঞ্চি মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং/ঘ/র্ষের ঘটনা ঘটেছে। এতে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সেকেন্ড ইনচার্জ নির্মলসহ অন্তত তিনজন আ/হত হয়েছেন।

২৭ জুন বিকেল ৪টার দিকে ঘোড়দৌড় প্রতিযোগিতা চলাকালে দুই গ্রামের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সং/ঘ/র্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সং/ঘ/র্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সং/ঘ/র্ষে পুলিশ সদস্য নির্মল আ/হত হন। এছাড়া আরও দুইজন আ/হত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ খান শাহবুদ্দিন জানান, সং/ঘ/র্ষে পুলিশ সদস্য নির্মল আ/হত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।