যশোরের মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নেতার পদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার মিটিং শেষে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
পদ স্থগিত নেতারা হলেন উপজেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারি আহসান হাবীব লিটন, জেলা কর্মপরিষদ সদস্য মহিউল ইসলাম, উপজেলা কো সদস্য ফারুক হোসেন।
তাদের বিরুদ্ধে সম্প্রতি বিএনপি জামায়াতের মধ্যে মাটির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ সহ নানাবিধ অভিযোগ রয়েছে। লিটনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুর রহমান পদ স্থগিতের কথা স্বীকার করেছেন। তবে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় দাবি করেন।
জামায়াত একটি সুশৃঙ্খল দল হওয়ায় এ ব্যাপারে অন্য কেউ মুখ খুলতে নারাজ। তবে সাধারণ মানুষের কাছে এদের তৎপরতা হতাশার। জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াত প্রার্থী নির্বাচিত হওয়ায় এদের অপ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সুত্র সাময়িক নয় স্থায়ী বাতিলের দাবি করেছেন।