প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে লক্ষ্মীপুরের শ্রমিক শক্তির কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আনোয়ার হোসেনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. সাহাবুদ্দিন লাল্টু বলেছেন- কটুক্তির অভিযোগ দিয়ে সাধারণ মানুষের পোলাপানের গায়ে হাত না দেয়া ভালো। এসব পোলাপান কোনো একদিন আবার গুলির মুখে দাঁড়িয়ে যাবে। আর পুলিশ অফিসার তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে হয়তো আগের মতো করে বলবে, “স্যার, যেইডারে গুলি করি, সেইডা পড়ে। বাকীডি যায় না।
নিজের ফেসবুক আইডিতে তিনি আরো বলেন- আগে নিজেরা ২৪ বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন। গণভোটের রায় কার্যকর করুন। দেখবেন কোথাও কোনো কটূক্তি নেই। যতদিন তা না করবেন, কটূক্তি থামবে না। প্রথমে মনে মনে করবে। পরে কোনো একদিন প্রকাশ্যে করবে। সমস্বরে করবে। আরো কিছু করবে।