সাতক্ষীরা ভারত-বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএসএফ কথিত ‘বাংলাদেশি’ অভিযোগে শত শত মানুষকে পুশইনের প্রচেষ্টা চালাচ্ছে; বাঁধা দিয়ে সীমান্তে দেয়াল হয়ে দাঁড়িয়েছে বিজিবি।

ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় শতাধিক মানুষকে জড়ো করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে পুশব্যাকের এই নীল নকশা করা হচ্ছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, পরিকল্পিতভাবে বিএসএফের হেফাজতে থাকা শত শত মানুষকে পুশ-ইন করার চেষ্টা চলছে।

এদিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি রুখে দিতে সীমান্তে বিজিবির টহল সর্বোচ্চ জোরদার করা হয়েছে। আইনি প্রক্রিয়া ছাড়া কোনো অনুপ্রবেশ বরদাশত করা হবে না।