ঈদে খাসি ছাগল না দেওয়ায় গৃহবধূকে আ'গুনে পোড়ানোর অভিযোগ উঠেছে স্বামী ও শশুরের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি খাসি ছাগল দাবি করা হয়। তবে মেয়ের পরিবার আর্থিক সংকটের কারণে সেই দাবি পূরণ করতে পারেনি। এ নিয়েই কয়েকদিন ধরে চলছিল পারিবারিক কলহ ও মানসিক নির্যাতন।
একপর্যায়ে তুচ্ছ এই বিষয়কে কেন্দ্র করে গৃহবধূর ওপর চড়াও হন স্বামী ও শশুর। অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধরের পর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।