পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশন।

সংগঠনের নির্বাহী পরিচালক  সেকেন্দার হোসেনন এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু। তিনি বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ 
প্রশংসার দাবিদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি  কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)। তিনি বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাংবাদিক এম এ রশিদ, সাংবাদিক আল আমিন গাজী, সংগঠনের নির্বাহী পরিচালক সিকান্দার হোসেন, সহ-সভাপতি শাহাবাজ মল্লিক, সহ-সভাপতি জয়নাল মল্লিক, মনিরুল ইসলাম, শরিফুল ইসলামসহ সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।