যশোর শহরের কদমতলা এলাকার ‘স্বপ্ন বিলাস’ ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।