চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষ*ণে*র ঘটনায় ৪ ধ*র্ষ*কে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। একইসাথে পুলিশ নির্যাতিতা দুই ছাত্রীকেও উদ্ধার করেছে।
১৩ মে দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ি প্রজেক্ট এলাকায় এই নেক্কারজনক ঘটনা ঘটে। ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম ও নবম শ্রেণির দুই ছাত্রী ঘুরতে গেলে স্থানীয় একটি প্রজেক্টের ৭ জন শ্রমিক মিলে তাদের জোরপূর্বক পালাক্রমে ধ*র্ষ*ণ করে। শিক্ষা প্রতিষ্ঠান বিষয়টি থানাকে জানালে পুলিশ 
মোঃ ছৈয়দ (১৫) ,সিন্দুপ্যা পাড়া, ছদাহা, মোঃ রাকিব (২০) উত্তর পাহাড় এলাকা বাজালিয়া। মোঃ মানিক ইসলাম (২০) সিন্দুপ্যা পাড়া, ছদাহা।
আব্দুর রহিম (১৮) পূর্ব ছদাহা, সিন্দুপ্যা পাড়াকে আটক করেছে। 
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর এলাকা সচেতন মহল ঘটনার সত্যতা স্বীকার করেছে।