রাজধানীর সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রাবাসে সমকামীতায় লিপ্ত থাকার অভিযোগে ৪ শিক্ষার্থীর আবাসিক ছিট বাতিল করেছে কতৃপক্ষ। ১ বহিরাগত সহ ৫ জনকে থানায় সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে। কারাদণ্ড শেষ হবার পর বিষয়টি জানাজানি হয়। অভিযুক্তদের মধ্যে ২ জন কলেজ শাখার পদধারী নেতা।
অভিযুক্তদের মধ্যে বি এ এ এম এস আয়ুর্বেদিক ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম চৌধুরী, ৩৪ ব্যাচের মহিবুর রহমান নয়ন, রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ্ রাব্বি এবং বি ইউ এম এস ইউনানী ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক। বহিরাগতের পরিচয় জানা যায়নি। রাব্বি ও নয়ন ছাত্রদলের পদধারী নেতা।
২২ এপ্রিল কলেজের মসজিদ সংলগ্ন গলি থেকে পলক ও বহিরাগতকে সম্পুর্ন উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বাকিদের নাম প্রকাশ করে। কলেজ কতৃপক্ষ সকলকে কাফরুল থানার হস্তান্তর করে। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায়।
২৩ এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় তাদের সিট বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। হোষ্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডাঃ মোকসেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমকামিতার সন্দেহে অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।