নওগাঁর বদলগাছী উপজেলায় মোঃ মেহেদী হাসান রুহন (১৫), নামের এক মানসিক প্রতিবন্ধী কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার কোলা ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামের মোঃ রাজু হোসেনের ছেলে । 

 সোমবার ১১/০৯/২৬ খ্রিঃ দুপুর ১.৩০ ঘটিকায় মেহেদী হাসান রুহন(১৫) ও তার পিতা, দাদী একসাথে দুপুরের খাবার খেয়ে পিতা কাজ করার জন্য মাঠে যায় ও দাদী বাড়ির বাহিরে চাউল পরিস্কার করছিলেন। মেহেদী হাসান রুহন (১৫), কোন সাড়াশব্দ না পেয়ে তার দাদী দুপুর ০২.২০ ঘটিকায় ঘরে গিয়ে দেখে মেহেদী হাসান রুহন (১৫), ঘরের বাশের আড়ার সাথে শিকার লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস আটকায়ে ঝুলছে। দাদীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ফাঁস কেটে নীচে নামিয়ে দেখে ভিকটিম মেহেদী মৃত্যুবরণ করেছে। 
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ মৃত্যু বিষয়ে পরিবারের লোকজনের কোন অভিযোগ নাই। 
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।