যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমিত্রা কর্মকার (৬০) নামে এক নারীকে গাঁ*জা*সহ আ*টক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে নেহালপুর পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁ*জা*সহ তাকে আ*টক করা হয়।

আ*টক সুমিত্রা কর্মকার এনায়েতপুর গ্রামের রনজিত কর্মকারের স্ত্রী।

এ বিষয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, আট*ককৃতের বিরুদ্ধে মনিরামপুর থানায় মা*দ*কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।