যশোরের মনিরামপুর উপজেলায় ৩০ এপ্রিল রাতের ঘটনার প্রতিবাদে ১ মে জামায়াত শিবিরের যৌথ ভাবে মনিরামপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সকালে মিছিল শেষে সমাবেশে বক্তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর হামলা এবং জামায়াত উপজেলা অফিসে ভাঙচুরের নিন্দা জানান। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে প্রসাশনের প্রতি আহ্বান জানান। প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।