জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন ও পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় বর্তমানে ফজলে করিমসহ চারজন গ্রেপ্তার রয়েছেন। অন্যরা হলেন- যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।