দিনাজপুরের চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আরিফ মাহমুদ
দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে থানায় পুকুর মালিক অভিযোগ দায়ের করেছে।

এ ঘটনাটি গত ১১ মার্চ বুধবার  দিবাগত রাতে উপজেলার ১০নং পুনটি  ইউনিয়নের উত্তর পাটুল গ্রামে ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রিয়াজুলের ছেলে রবিউল ইসলাম জানান, বাড়ির পাশে পুকুরে কে বা কাহারা বুধবার দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক মামলা করতে চাইলে, দ্রুত তদন্তপুর্বক আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।