প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
মাছের ঘেরে যুবকের মরা দেহ। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে
মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড়ের পাশ্ববর্তী আনোয়ার ফকিরের ঘের থেকে স্থানীয় গরুর ব্যাপারী আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল রাতে কে বা কারা ঘেরের পাড়ে তাঁকে ফেলে রেখে যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর তাঁকে পানিতে ফেলে রাখা হতে পারে বলে উপস্থিত জনতার ধারণা।