দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
নাজমুল হাসান
স্টাফ রিপোর্টার