সোমবার (২৩ফেব্রুয়ারি) সকালে নরসিংদী বড় বাজারে ভোক্তা পর্যায়ে গ্যাস বিক্রেতাদের মাঝে এসব মূল্য তালিকা বিতরণ করা হয়। ভোক্তা অধিদফতরের নরসিংদী সহকারি পরিচালক মাহমুদুর রহমান উপস্থিত থেকে এসব মূল্য তালিকা বিতরণ করেন।
এসময় ভোক্তা অধিদফতর জানায়, সম্প্রতি দেশে এলপিজি গ্যাসের মূল্য নিয়ে একটি মহল ভোক্তাদের হয়রানি করছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন বাজার পরিদর্শন করে গ্যাসের মূল্য নির্ধারন শেষে তালিকা টানানোর জন্য নির্দেশনা দেন। সংসদ সদস্যের এই নির্দেশনা প্রতিপালন করতে নরিসিংদী জেলা এলপিজি বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে প্রতিটি গ্যাস সিলিন্ডিারের মূল্য নির্ধারণ শেষে একটি তালিকা গ্যাস বিক্রেতাদের দোকানে বিতরণ করা হয়েছে।
এর ফলে ভোক্তাগণ তালিকা দেখে সঠিক দামে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে পারবেন। এরপরও কোনো ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দাম রাখার প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনার হুশিয়ারিও দিয়েছেন তিনি