নরসিংদী: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদী ইনস্টিটিউশন কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিসা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী। সভাপতিত্ব করেন ড. মসিউর রহমান মৃধা, সভাপতি, নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিসা)।
আলোচনা পর্বে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও আদর্শ চর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।