মনিরামপুর প্রতিনিধি দেশের অন্যান্য স্থানের ন্যায় যশোরের মণিরামপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর-৫ (মণিরামপুর) নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। এছাড়া   উপজেলা প্রশাসন, থানা বিএনপি, মণিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি  প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পন করে। সাংসদ গাজী এনামুল হক উপস্থিত সকলকে নিয়ে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।