দীর্ঘ ৫৩ বছর প্রতিক্ষার অবসান মনিরামপুর উপজেলার জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে জামায়াত মনোনীত গাজী এনামুল হক ১৭ ফেব্রুয়ারি সফৎ নেওয়ার সাথে সাথে জামায়াত নেতা কর্মীদের মনের আশা পূরণ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সাংসদের কাছে মনিরামপুর বাসীর দাবি দীর্ঘ। প্রধান দাবি মনিরামপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত দেখা। নির্বাচিত সাংসদ কতটা সফল হবে সেটা এখন দেখার বিষয়। মনিরামপুর বর্তমান মাদকের ছড়াছড়ি। বিগত সাংসদরা এ বিষয়ে আশানুরূপ পদক্ষেপ না নেওয়ায় সমগ্র মনিরামপুর ছড়িয়ে পড়েছে মাদক। সর্বত্র হাত বাড়ালেই মিলছে গাঁজা। বর্তমান সাংসদ এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন এই প্রত্যাশা সাধারণ মানুষের।