যশোর-৫ (মণিরামপুর) আসনে এম ইকবাল হোসেন জয়লাভ করলে চতুর্থ ব্যক্তি হিসেবে স্বতন্ত্র এমপি'র তালিকায় নাম লেখায়ে ইতিহাসের অংশ হবেন। ইতিপূর্বে এই আসন থেকে তিন তিনজন স্বতন্ত্র প্রার্থী  জয়লাভের ইতিহাস রয়েছে। সুত্র মতে, বিগত এরশাদের আমলে জাতীয় পার্টির প্রার্থী এস.এম লুৎফর রহমানের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বিজয়ী হয়ে প্রথম সতন্ত্র প্রার্থী হিসেবে ইতিহাস শুরু করেন। তিনি নিজের ১ টাকা ৭৫ পয়সা খরচ করে নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতানের বিপক্ষে  আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য বিজয়ী হয়ে দ্বিতীয় সতন্ত্র প্রার্থী হিসেবে ইতিহাস হন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্যের বিপক্ষে এম ইয়াকুব আলী ঈগল প্রতিকে বিজয়ী হয়ে তৃতীয় সতন্ত্র প্রার্থী হিসেবে ইতিহাস হন। বিগত তিনটি নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠীর একটি অংশের সমর্থনে  স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করে বলে জনশ্রুতি রয়েছে। এবারও বিএনপি'র বিদ্রোহী প্রার্থী এম ইকবাল হোসেন কলস প্রতীকে নির্বাচন করছেন। তাঁর সাথে বিএনপি'র প্রতিক্রিয়াশীল নেতা-কর্মী ও ভোটার সাধারণের সমর্থন রয়েছে বলে একাধিক সূত্র দাবী করেছেন। গুঞ্জন চলছে মূল প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রার্থীর সাথেই হতে পারে। অনেকেই স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অপেক্ষায় থাকতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থ সতান্ত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে ইতিহাস হতে পারেন কিনা এম ইকবাল হোসেন।