রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়, চিনিশপুরে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়।
ইশতেহারে মোট ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন খায়রুল কবির খোকন। এর মধ্যে ৩ নম্বর পয়েন্টে নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার একটি সুস্পষ্ট মাস্টার প্ল্যান বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। তিনি বলেন, নরসিংদীর দ্রুত নগরায়ন ও জনসংখ্যার চাপ বিবেচনায় আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে সিটি কর্পোরেশন গঠন সময়ের দাবি।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং একটি বাসযোগ্য, উন্নত নরসিংদী গড়ে তুলতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হবে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিচে উল্লেখিত ছবিতে পড়ুন পুরো ইশতেহার