স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে নির্বাচনী অফিসে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ও প্রচারণা সামগ্রী ভাঙচুর করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।