দিনাজপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম 
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-০৪ আসনের খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের টংগুয়া হাসনাবাগ দ্বী-মূখী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, দুপুর ১৩:০০ থেকে ১৪:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি।

 এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, পিএসসি।

নির্বাচনী মহড়ায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীর করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়।

 মহড়ার মাধ্যমে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি আরও জোরদার করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।