নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী সাকিনস্ত বড়হাটির নৌকাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মো. মহসিন ভূইয়া বাবু (৩৭), পিতা: মো. জসিম ভূইয়া, সাং: গঙ্গাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২) মো. সবুজ মিয়া (২২), পিতা: সোহাগ মিয়া, সাং: সেনারবাদি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় রায়পুরা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।