যশোর–মনিরামপুর সড়কের সতিঘাটা বেলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় তুষার (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। ২৯ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তুষার মুরগি বহনকারী পেকাপ ভ্যান নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক  ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় তুষারের ভ্যান উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তুষারকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুষার যশোর শহরতলীর খোলাডাঙ্গা পশ্চিম পাড়ার আকবার আলীর ছেলে।