আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মণিরামপুর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন ধারায় অভিযানে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ৮৯ যশোর-৫ আসনের ৪ প্রার্থীর প্রতিনিধিদের এই অর্থদণ্ড করা হয়েছে।
২৯ জানুয়ারি দুপুরে শ্যমকুড় শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশমুখে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ টাকা, গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারের মাধ্যমে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে এক প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন-এর পক্ষে এই ৫টি অভিযান পরিচালনা করেন মাহির দায়ান আমিন, সহকারী কমিশনার (ভূমি), মোঃ তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনী-এর সদস্যবৃন্দ।