ধলগ্রাম ইউনিয়নে নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত।

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন অবহেলিত সকল ধর্ম ও বর্ণের মানুষ যেন একজন গর্বিত বাংলাদেশি হিসেবে নির্বিঘ্নে সমঅধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করবে। অনুষ্ঠানে বিএনপি থেকে একাধিক নেতা-কর্মী যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ রফিকুল ইসলাম (সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল), মাহাবুবুর রহমান, আব্দুল গনি কাজী, বাবু চিত্ত রঞ্জন বিশ্বাস, হারুন মোল্যা, মশিয়ার রহমান, আকরাম খানসহ আরও অনেকে। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, যশোর জেলা জুলাই যোদ্ধা সংগঠক শোয়েব আকতার, উপজেলা এনসিপির সংগঠক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত মনোনীত ধলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান মিঠু মোল্যা, ইউনিয়ন আমির মাওলানা ওসমান গনি, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মতিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।