সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর পলাশ নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণা উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা হলেও এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। বিএনপি বিশ্বাস করে—শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই সরকার গঠনের সুযোগ পেলে নরসিংদীতে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও গণতন্ত্র আজ হুমকির মুখে। এসব থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও আগামী দিনের রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরেন।