বুধবার (২১ জানুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ধানের শীষ প্রতীক প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন।
এরপর সেখান থেকে সরাসরি নিজের পিতা সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ও মাতা খোরশেদা বানু'র কবর জিয়ারত করেন।
এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।