ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামের এক নারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দক্ষিণ আইচার চর মানিকা ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত শাহাবুদ্দিন হাজেরা বেগমের ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকেও বেধড়ক মারধর করেছে বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে চর মানিকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আহত হাজেরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। যুবদল নেতা শাহাবুদ্দিন (৩৭) শাহাদাৎ হাওলাদারের ছেলে।