গজারিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল 
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গজারিয়া বাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গজারিয়া ইউনিয়ন বিএনপি ও বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ আব্দুল মঈন খান বলেন,

এসময় ড. আব্দুল মঈন খান বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়ন। তিনি ক্ষমতায় থাকাকালে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।”

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা তুলে ধরে তিনি আরও বলেন,“তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী ৪৭টি মামলা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”

ডঃ মঈন খান বলেন, “তিনি স্পষ্ট করে বলেছিলেন— আমার ওপর যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা আসুক, আমি আইনের পথেই থেকে তা মোকাবেলা করব এবং সত্যের পথেই থাকব।”

বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন,
“৫ই আগস্ট ২০২৪ প্রমাণ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়ের পথেই ছিলেন, সত্যের পথেই ছিলেন।”

অনুষ্ঠানে আরো ও বক্তব্য রাখেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা আমির মুফতি আব্দুর রহিম কাসেমী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান হুমায়ুন এবং সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে গজারিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।